রাজধানী দক্ষিনখানের মধ্যে আজমপুর শামসুন্নাহার রোডের মুসলীম পাড়ায় জায়গা জমী দন্ধের জেড়ে মুক্তিযোদ্ধার বাড়ীর দিগে গত ৬ মাস যাবৎ জুতা- ঝাড়ু– ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, খাদ্য বিভাগের সহকারি উপ-পরিচালক থেকে অবসর প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন
এর সাথে একই অধিদপ্তর থেকে অবসর প্রাপ্ত প্রতিবেশী কাউসার আলীর সাথে সরকারি রাস্তা বন্ধ করা, পানি পড়া ও ঘর উঠানো নিয়ে তর্ক হয়। এরই জেড়ে প্রতিবেশী কাউসার আলীর মেয়ে মালা তাদের নির্মানাধীন বাড়ীর ২য় তলায় মুক্তিযোদ্ধা মোজাম্মেল এর বাড়ী ও তার শয়ন কক্ষ বরাবর জুতা ঝাড়ু– ঝুলিয়ে রেখেছেন।
এ বিষয়ে মালার সাথে কথা হলে তিনি প্রতিবেদক যোবায়ের হোসাইনকে বলেন, বিভিন্ন কুদৃষ্টি থেকে বাচার জন্য জুতা ঝাড়ু– টাঙ্গানো হয়েছে। জুতা ঝাড়ু–
নামানোর জন্য তাকে অনুরোধ করলে, তিনি তা প্রত্যাখান করেন। এ নিয়ে মুক্তিযোদ্ধা মোজাম্মেল এর সাথে কথা হলে তিনি বলেন, আমরা তিন ভাই জীবন বাজী রেখে ভারতে প্রশিক্ষন নিয়ে দেশে সম্মুখ যুদ্ধে অংশ গ্রহন করেছি, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা। আমার শয়ন কক্ষ বরাবর বিগত ৬ মাস যাবৎ জুতা ঝাড়ু– ঝুলিয়ে রাখা হয়েছে। জায়গা জমী নিয়ে দন্ধ থাকতেই পারে, এজন্য কি জুতা ঝাড়ু– ঝুলিয়ে রাখবে?